মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২২:৪০

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ইস্রাফিল রাফিল ইজারাদার বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচিত মেয়র বিএনপি নেতা জুলফিকার আলীর মেয়াদ প্রায় ৫ বছর আগে উত্তীর্ণ হয়েছে। তার তাই অবিলম্বে প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচন, মেয়রের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছে মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মো. ইস্রাফিল রাফিল ইজারাদার।       

মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ইস্রাফিল রাফিল ইজারাদার তার লিখিত বক্তব্যে বলেন, মোংলা পোর্ট পৌরসভার নির্বাচিত মেয়র বিএনপি নেতা জুলফিকার আলীর মেয়াদ প্রায় ৫ বছর আগেই শেষ হয়েছে। আবারও তার সমর্থকদের দিয়ে মামলা করান যাতে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন না হয়। এটা তার ষড়যন্ত্র। সে কারণে অবিলম্বে প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচন দেওয়াসহ, মেয়রের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানাই।

এদিকে মোংলা পোর্ট পৌরসভার মেয়র, বিএনপি নেতা জুলফিকার আলী তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করা সব অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত দাবি করে বলেন, আমার মেয়াদকালেই মেরিনড্রাইভ সড়কসহ মোংলা পৌরসভায় শত শত কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। ২৪ ঘণ্টায় দুবার তলিয়ে যেতো রাস্তাঘাটসহ পৌরসভার নিম্নাঞ্চল। ছিল না সুপেয় পানির ব্যবস্থা। আমি এ সমস্যার সমাধান করেছি। মোংলা আজ প্রথম শ্রেণির পৌরসভা। আমি বা আমার কাউন্সিলারা কখনও কোন দুর্নীতির আশ্রয় নিইনি। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু, এখনও ঝুঁকিতে হাজারো পরিবার
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু, এখনও ঝুঁকিতে হাজারো পরিবার
রাশেদ খাঁনকে রাজনৈতিক সহকারী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আবদুল অদুদ
রাশেদ খাঁনকে রাজনৈতিক সহকারী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আবদুল অদুদ
আমদানি-রফতানি কমেছে: কোন পথে যাচ্ছে দেশের বৈদেশিক বাণিজ্য?
আমদানি-রফতানি কমেছে: কোন পথে যাচ্ছে দেশের বৈদেশিক বাণিজ্য?
বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণ, দগ্ধ ৪ 
বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণ, দগ্ধ ৪ 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না ‘তৌহিদী জনতা’
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের