সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫০

খুলনা খুলনায় সাংবাদিক পরিচয়ে এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান জানান, গত ১ সেপ্টেম্বর খুলনা মহানগর আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক মো. শাহীদুল ইসলাম শুনানি শেষে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলার পাঁচ আসামি অনলাইন টিভির সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা চেয়েছেন বলে ওই ব্যবসায়ী জানান। আসামিরা হলেন-তানজীর, আলামিন, উদয়, মোতালেব ও হাসান। মামলায় এদের প্রত্যেকের নামের পাশাপাশি ব্যবসায়ীর কাছে মুঠোফোনে চাঁদা দাবি করা মোবাইল নম্বরটিও উল্লেখ করা হয়। এছাড়া আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ব্যবসায়ীকে নিয়ে কুৎসা ও মানহানিকর প্রচারণা চালিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। 

বাদী মেসার্স শাওন ট্রেডার্সের মালিক আব্দুল জলিলের অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট থেকে বাদীর মুঠোফোনে সাংবাদিক পরিচয়ে ফোন আসে। তার সঙ্গে নানা ধরণের অবান্তর কথাবার্তা বলে ওই ব্যক্তিরা। ২৫ আগস্ট বাদীর বাড়িতে ও ২৮ আগস্ট ব্যবসা প্রতিষ্ঠানে যায় সাংবাদিক পরিচয় দেওয়া ওই ব্যক্তিরা। এ সময় তারা ব্যবসায়ীর ম্যানেজারের কাছে তাদের মোবাইল নম্বর দিয়ে আসে এবং বলে মালিককে ফোন দিয়ে কথা বলতে। এছাড়া তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে বলেও মামলায় উল্লেখ করা হয়।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী