বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত

যশোর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২০, ২০:১৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২০:১৭

উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়ায় ট্রাক ও জিপের মুখোমুখি সংঘর্ষে তিনিসহ চার জন নিহত হন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এ তথ্য জানান।

জানা যায়, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আফরোজ বিকাল ৪টার দিকে উপজেলা চেয়ারম্যানকে ফোন করেন। তখন ইউএনও’র ফোন একজন পুলিশ কর্মকর্তা রিসিভ করে সড়ক দুর্ঘটনায় তার নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের ভাই ও উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল জানান, রাতেই তার ভাইয়ের লাশ আনতে তারা সিলেট যাচ্ছেন। যশোর বিমানবন্দর থেকে রাত ৮টা ১০ মিনিটের ফ্লাইটে তারা সিলেটের উদ্দেশে রওনা দেবেন।

গত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন নাজমুল ইসলাম কাজল। এর আগে তিনি জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে জাতীয় পদক পাওয়ারও খ্যাতি রয়েছে তার।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের