পাওনা পরিশোধের দাবিতে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:১২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:১২

পাটকল শ্রমিকদের অবরোধ কর্মসূচি

খুলনার শিরোমনি শিল্প এলাকার ব্যক্তি মালিকানাধিন মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলনা-যশোর মহাসড়কের শিরোমনিতে অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি সকাল ১০টায় শুরু হয়ে সাড়ে ১০টায় শেষ হয়। অবরোধ চলাকালে সড়কের দু’পাশে যানজট সৃষ্টি হয়।   

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, চূড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে লিখিতভাবে সুষ্ঠ সমাধান না হলে শুক্রবার জনসভার মাধ্যমে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মিলের শ্রমিক  আছহাব উদ্দিন বলেন, মিল মালিক সোমবার তথাকথিত দালাল সিবিএ নেতাদের সঙ্গে নিয়ে মিলের প্রশাসনিক ভবনে আন্দোলনরত নেতাদেরকে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমরা জেলা প্রশাসক ও শ্রম পরিচালককে বাদ দিয়ে শ্রমিকের টাকা পরিশোধের ব্যাপারে মিল মালিকের নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে মিল মালিকের প্রস্তাব প্রত্যাখান করেছি। এছাড়া চূড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপরে কোনও পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী শুক্রবার জনসভার মাধ্যমে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী