হত্যা মামলার আসামিদের হাতুড়ির আঘাতে বাদীর মৃত্যু

যশোর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:১২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:১২

হত্যা মামলার আসামিদের হাতুড়ির আঘাতে বাদীর মৃত্যু

যশোরে ব্যবসায়ী ইমরোজ হত্যা মামলার বাদী ইউনুস আলী (২৪) ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৩১ আগস্ট ওই মামলার আসামিরা তাকে হাতুড়ি দিয়ে মারধর করে।  তার মরদেহ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

নিহতের বড়ভাই আবুল হোসেন বলেন, ৩১ আগস্ট রাতে বাড়ি থেকে মণিরামপুর যাওয়ার পথে তার ভাই মদনপুর বাজারে পৌঁছুলে সন্ত্রাসী পান্নু ও তার দলবল হাতুড়ি দিয়ে বেদম মারধর করে। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তাররা তাকে ঢাকায় রেফার্ড করেন। সেই রাতেই তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সে মারা যায়। গতরাতেই তার মরদেহ যশোরে আনা হয়।    
তিনি জানান, নিহত ইউনুস ব্যবসায়ী ইমরোজ হত্যা মামলার বাদী ও প্রধান সাক্ষী। ইমরোজ সম্পর্কে তাদের ভাইপো। ইমরোজকেও গুলি করে হত্যা করে সন্ত্রাসী পান্নু ও তার বাহিনী। 
জানতে চাইলে মণিরামপুর থানার ইনসপেক্টর শিকদার মতিয়ার রহমান বলেন, মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  মরদেহের সুরতহাল রিপোর্ট করার পর এ ঘটনায় মামলা হবে।  
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৪ জুলাই ভাতুড়িয়া এলাকায় মাছের ঘেরের পাশে ইমরোজকে (২৫) গুলি করে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামি পান্নু।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান