শৈলকুপায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮

গ্রেফতার ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৮ বছরের এক মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আশিক হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

শিশুটির স্বজনরা জানান, আলম নামের এক প্রতিবেশীর ফ্রিজে মাছ রাখা ছিল। সেই মাছ আনতে গেলে আলমের ছেলে আশিক শিশুটিকে ধর্ষণ করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনার সঙ্গে জড়িত আশিক নামে একজনকে আটক করা হয়েছে। ধর্ষিতার পিতা বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেছেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী