সীমান্তের ওপারে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৩

সীমান্ত (ফাইল ছবি) সাতক্ষীরার কলারোয়া সীমান্তের ওপারে ভারতের অংশে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুমন (২৫) কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মজিবর রহমানের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে নিহতের খালাতো ভাই ড্রাইভার লাল্টু বলেন, ‘সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন গুলিবিদ্ধ হয়েছে। কলারোয়ার চান্দুড়িয়া সীমান্তের বিপরীতে ভারতের কালাঞ্চি সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে মোবাইলে ওপারের লোকজন জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘গরু আনতে সোমবার সন্ধ্যায় সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ জোয়ানদের হাতে গুলিবিদ্ধ হয় সুমন। তবে সুমন জীবিত আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।’

নাম প্রকাশ না করার শর্তে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী কর্মকাণ্ডে সম্পৃক্ত কয়েকজন জানায়, ‘গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে সুমনকে বিএসএফ ক্যাম্পে এবং পরে হাসপাতালে নিয়ে গেছে বিএসএফ। বাংলাদেশের বিজিবি’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বিএসএফ।’

সোমবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় বিজিবি’র দায়িত্বশীল কোনও কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে কলারোয়ার চান্দুড়িয়া এবং এর পার্শ্ববর্তী শার্শার দাউদখালী সীমান্তে টহলরত একাধিক বিজিবি সদস্য ঘটনাটি শুনেছেন বলে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন।

/এনএস/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম