গাবুরায় ফের নদী ভাঙন, ঝুঁকিতে সুপেয় পানির প্রকল্প

সাতক্ষীরা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৯

নদী ভাঙন

ঘূর্ণিঝড় আম্পানের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই উপজেলার নদী বেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরায় ফের ভয়াবহ নদী ভাঙন শুরু হায়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ইউনিয়নের গাবুরায় সরকারি দৃষ্টিনন্দন প্রকল্প সংলগ্ন ট্রলার ঘাটটি খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে যায়। এসময় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, রবিবার ভোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ৩ শতাধিক ফুট খোলপেটুয়া নদীতে খাড়াভাবে ধসে পড়ে। ওই স্থানে নির্মিত ট্রলার ঘাটটি নদীতে বিলীন হয়ে যায়। নদীতে প্রবল স্রোতে দ্রুত ভাঙন বৃদ্ধি পাচ্ছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে গাবুরায় একমাত্র সুপেয় পানি সরবারহ ব্যবস্থা সরকারের প্রকল্পটি লোনা পানিতে তলিয়ে যাবে। এতে ইউনিয়ন জুড়ে তীব্র খাবার পানি সংকট দেখা দেওয়ার সম্ভাবনা আছে। তিনি দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে। 
শ্যামনগর উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) রাশিদুর রহমান বলেন, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি