নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩০

সুজন হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে নিখোঁজের ৪ দিন পর সুজন হোসেন (২০) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ওই গ্রামের ধান ক্ষেতের বোরিং ঘর (সেচ পাম্পের ঘর) থেকে মাটিচাপা দেওয়া লাশটি উদ্ধার করা হয়। সুজন হোসেন আউশিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, গত রবিবার বিকালে বাড়ি থেকে জমির সার কেনার জন্য শৈলকুপা বাজারে যান সুজন হোসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্বজনরা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার পরপরই সাকিব ও নাজমুল নামে দুই জনকে আটক করে। পরে হৃদয় নামে আরও একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে লাশ উদ্ধার করে পুলিশ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘কিছু কিশোর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। টাকার জন্য এ ঘটনা ঘটাতে পারে।’

নিহতের স্বজনরা জানান, শৈলকুপার হাজামপাড়ার রাকিব নামের এক যুবকের কাছে সুজন টাকা পেতো। রবিবার বিকালে শৈলকুপা বাজারে সার কেনার সময় রাকিবের ছোট ভাই সাকিব টাকা দেওয়ার কথা বলে মোটরসাইকেলে সুজনকে নিজের বাড়ি নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল সে। ঘটনার পর থেকে সাকিব পলাতক রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম