বেনাপোল দিয়ে দেশে ফিরে গেছেন রীভা গাঙ্গুলী

বেনাপোল প্রতিনিধি
০২ অক্টোবর ২০২০, ২৩:১১আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০০:১৪

চেকপোস্ট ইমিগ্রেশনে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন রীভা গাঙ্গুলী বেনাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার (২ অক্টোবর) নিজ দেশে ফিরে গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। জানা গেছে, ঢাকা থেকে বিমানে যশোর আসেন তিনি। সেখান থেকে সড়ক পথে বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিকালে তিনি সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১ মার্চ রীভা গাঙ্গুলী দাশ বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার পর তিনি এই দায়িত্ব নেন। তার এই স্বল্পকালীন দায়িত্বের মধ্যে বাংলাদেশ ভারতসহ সারা বিশ্ব করোনা মহামারির কবলে পড়ে। এই সংকটকালে তিনি দক্ষতার সঙ্গে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীরে নিয়ে যান। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী আলোচনা করেন। জানা গেছে, তার স্থলে নতুন হাইকমিশনার হবেন বিক্রম দোরাইস্বামী।

এদিকে রীভা গাঙ্গুলী ফিরে যাওয়ার সময় চেকপোস্ট ইমিগ্রেশনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশনার শামিমুর রহমানসহ অনেকে। বেনাপোলের ওপারে পেট্রাপোলেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বলে জানা যায়।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের