মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২০, ০১:৫৯আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ০২:০০

মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক আবাসিক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে উঠেছে। সোমবার (৫ অক্টোবর) বিকালে মিরপুর থানায় ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর বাবা মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াদহ ইউনিয়নের সিরাজুল উলুম মরিয়ম নেছা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের (৪২) ওই ছাত্রীকে রবিবার (৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করার পর রুমে পাঠিয়ে দেয়। একই দিন রাত ৮টার দিকে আবারও ওই ছাত্রীকে ডেকে নিয়ে পুনরায় ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতে ওই ছাত্রীকে হুমকি দেওয়া হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নির্যাতনের শিকার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী