বেনাপোল বন্দরের একটি বাড়ি থেকে ২০টি ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২০, ১৮:৪৪আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১৮:৪৬

বেনাপোল বন্দরের রাজস্ব দফতর

বেনাপোল স্থলবন্দরের ৫ নং গেটের বিপরীতে অবস্থিত আব্দুর রশিদের বাড়ি থেকে ২০টি ককটেল উদ্ধার করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।  

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রশিদের বাড়ির দ্বিতীয় তলার একটি বাথরুম থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। উক্ত বাড়িতে স্থলবন্দরে কর্মরত শ্রমিকরা ভাড়া থাকেন। 

বেনাপোল বিজিবি সদর ক্যাম্পের নায়েব সুবেদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি স্থলবন্দরের ৫ নং গেটের সামনে আব্দুল রশিদের বাড়ির দ্বিতীয় তলার একটি বাথরুমে বেশ কিছু ককটেল রয়েছে। এর ভিত্তিতে নিজে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২০টি ককটেল উদ্ধার করি। উদ্ধারের সময় বাড়িতে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী