যশোরে বাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ১১:৪৯আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৪:০৮

ধর্ষণ রাজশাহী থেকে যশোরে আসা এক তরুণী (২৫) বাসের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে যশোর শহরতলীর বকচর কোল্ড স্টোরেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনির (৩২) নামে এক পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ। 

ধর্ষণের শিকার তরুণী জানান, বৃহস্পতিবার বিকালে তিনি রাজশাহীর বহদ্দার মোড় থেকে এমকে পরিবহনের একটি বাসে (যশোর-ব-১১-০১২৪) যশোরে আসছিলেন। পথিমধ্যে ওই বাসের সুপারভাইজার তাকে একটি জুস খেতে দেন। জুস খাওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন তাকে ধর্ষণ করা হয়েছে। তিন জন তাকে ধর্ষণ করে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

তবে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত গভীররাতে যশোর শহরতলীর বকচর কোল্ড স্টোরেজ মোড় এলাকায় ঘটে। রাতে ওই তরুণী যশোর মণিহার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। পরে বাসের হেলপার মনির তাকে সেখানকার একটি হোটেলে নিয়ে রাতের খাবার খায়। খাওয়া সেরে তারা বাসটি নিয়ে শহরতলীর বকচর কোল্ড স্টোরেজ মোড় এলাকায় যায় এবং সেখানে গাড়ির ভেতরে অনৈতিক কর্মকাণ্ড করে। বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে তাদের পাকড়াও করে মারধর করে। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থল থেকে তরণীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। একইসঙ্গে মনিরকে আটক করা হয়।'

হাসপাতালের ডা. জাহিদ হাসান হিমেলে জানান, তরুণীর শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, আজ ভোরে ধর্ষণের শিকার এক তরুণীকে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে। তার আলামত সংগ্রহ করা হবে। রিপোর্ট আসার পর মূল ঘটনা জানা যাবে।

আটক মনির যশোর শহরতলীর রাজারহাট এলাকার ওহিদুল ইসলামের ছেলে। আর তরুণীর বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম