ধর্ষণের বিচার দাবিতে যশোরে সর্বস্তরের মানুষের মানববন্ধন

যশোর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ১২:৩৭আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১২:৩৭

ধর্ষণের বিরুদ্ধে যশোরে মানববন্ধন সারাদেশে ধর্ষণের বিচার নিশ্চিতকরণ এবং নারীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে যশোরের সর্বস্তরের মানুষ। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় যশোর প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও ছাত্র সংগঠন একযোগে এ মানববন্ধনে অংশ নেয়।

সারাদেশে নারী ও শিশুর ওপর নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানাতে প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে জড়ো হন তারা। নারী ও শিশু অধিকার ফোরাম, আলোর রেখা নারী সংঘ, ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন, বিকশিত নারী নেটওয়ার্ক, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, যশোর ব্লাড ব্যাংক, যশোরের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বাংলাদেশ সংগঠনের ব্যানারে সহস্রাধিক নারী-পুরুষ সড়কের দু’পাশে দাঁড়িয়ে যান।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার কারণে দেশে কয়েক বছর ধরে ধর্ষণ, নারী  ও শিশু নির্যাতন, নিপীড়ন বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিনে সারাদেশে নারী ও শিশুর প্রতি পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটছে। এখনই এসব ঘটনায় জড়িতদের আটক ও বিচার নিশ্চিত করতে না পারলে নারী ও শিশুদের নিরাপত্তা বলে কিছুই থাকবে না। এ জন্য দ্রুত আইনের সংস্কার করে বিচার ত্বরান্বিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী