যশোরে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২০, ২৩:৪৫আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২৩:৪৬

যশোর যশোরের বাঘারপাড়া ও মণিরামপুর পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজনের নাম খাইরুল ইসলাম (৪৫), তিনি একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। অপরজন আজমির হোসেন (১২)। তারা দুই জনই একদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়।  
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে খাইরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী মেম্বারের ছেলে।
নিহতের ছেলে রায়হান হোসেন সাংবাদিকদের জানান, মানসিকভাবে অসুস্থ তার বাবা পেশায় গ্রাম্য হোমিও ডাক্তার ছিলেন। ১৫ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  
অপরদিকে, একই দিন সন্ধ্যায় মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর হাইস্কুলের পাশে একটি ডোবা থেকে আজমির হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের আকরাম বিশ্বাসের ছেলে। শিশুটির মৃগি রোগ ছিল। ১৫ অক্টোবর রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি