চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ১৯:৪৪আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৯:৫৯

বিজিবির সামনে উদ্ধারকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে আড়াই কেজি ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার (১৯ অক্টোবর) সকালে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে একটি বড় স্বর্ণের চালান পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী ক্যাম্পের একটি টহল দল চাকুলিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চাকুলিয়া বিলের মধ্যে প্লাস্টিকের বস্তা হাতে একজন ব্যক্তিকে দেখতে পায় তারা। টহল দল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল খালেকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বস্তাটি তল্লাশি করে দুই কেজি ৪০০ গ্রাম (২০৫ ভরি ৭ আনা) ওজনের উন্নত মানের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫২ লাখ ২ হাজার ৩৭ ৫টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী