রাত পোহালেই শরণখোলা উপজেলা পরিষদ উপ-নির্বাচন

বাগেরহাট প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ২২:০৫আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:০৬

ব্যালট বাক্স নিয়ে যাওয়া হচ্ছে রাত পোহালেই বাগেরহাটের শরণখোলায় উপজেলা পরিষদের উপ-নির্বাচন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। উপজেলা নির্বাচন অফিস ও প্রশাসন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

সোমবার বিকালে ৩৩টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিকট ব্যালট পেপার, বাক্স, স্যানিটাইজার ও বিভিন্ন মালামাল পৌঁছে দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসারগণ মালামাল নিয়ে সংশ্লিষ্ট ভোট কেন্দ্র একদিন আগে থেকে অবস্থান নিয়েছেন।
এই উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রায়হান উদ্দিন শান্ত, বিএনপির মতিয়ার রহমান খান ও জাতীয় পার্টির শহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শরণখোলা উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন সরকার জানান, এই উপ-নির্বাচনে এবার মোট ভোটার ৮৯ হাজার ৩৩৭ জন। এরমধ্যে পূরুষ ৪৪ হাজার ৬০২ এবং নারী ৪৪ হাজার ৭৩৫ জন।
উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শহিন জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য নিয়ে চার জন ম্যাজিট্রেটের নেতৃত্বে উপজেলার চারটি ইউনিয়নে টহল দেওয়া হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও সুন্দর করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মৃত্যুবরণ করেন। এরপর ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ২০ অক্টোবর এ উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের