দুর্যোগ মোকাবিলায় খুলনায় আশ্রয়কেন্দ্র ও মেডিক্যাল টিম প্রস্তুত

খুলনা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, ১২:৩২আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১২:৩২

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা নিম্নচাপের প্রভাবে খুলনা ও আশপাশ এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। এ অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সভাপতিত্ব করেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নদ-নদীতে নৌকা ট্রলার চলাচল বন্ধ রাখা, নিয়ন্ত্রণ কক্ষ খোলা, ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে মাইকিং করা হয়েছে, সরকারি-বেসরকারি ৮১৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা। এসব কেন্দ্রে প্রায় সোয়া ৪ লাখ মানুষকে আশ্রওয় দেয়া সম্ভব হবে। দুর্যোগ পূর্ব ও পরবর্তী ব্যবস্থার জন্য ২৪৬০টি সিপিবির স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি এনজিও’র ১১০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন, জেলায় ১১৬ মেডিক্যাল টিম প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে টিম থাকবে। প্রতিটি উপজেলায় ৭০ হাজার স্যালাইন ও ৬০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবাহের জন্য প্রস্তুত আছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও পর্যাপ্ত স্বাস্থ্য কর্মী প্রস্তুত রয়েছেন।   

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম