নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২০, ০৭:০০আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০৭:০০

কুষ্টিয়া কুষ্টিয়ার দৌলতপুরে নেশার টাকা না পেয়ে ছেলের ধাক্কায় জিন্নাতুন নেছা (৬২) নামে এক মায়ের মৃত্যু অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর স্থানীয়রা আব্দুল্লাহ আল মামুনকে (৪০) আটক করে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গোরস্থানপাড়ায় এ ঘটনা ঘটেছে।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত জিন্নাতুন নেছা মাদাপুর গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।
স্থানীয় থানার পুলিশ পরিদর্শক শাহাদত হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে মামুন তার মা জিন্নাতুন নেছার কাছে নেশা করার জন্য টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলে মামুন তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে ঘটনাস্থলেই মা জিন্নাতুন নেছার মৃত্যু হয়। প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে ঘাতক মামুনকে আটক করে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানায় এই পুলিশ কর্মকর্তা।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত