চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২০, ১৬:২৯আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৬:৩০

‘কমিউনিটি পুলিশিং ডে’র কেক কাটেছেন অতিথিরা ‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ স্লোগানে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘কমিউনিটি পুলিশিং ডে’। 

এ উপলক্ষে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শহরের শহীদ হাসান চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে এসে শেষ হয়।

পরে পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুসহ অন্যরা। 

সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা। পরে দিবসটি উপলক্ষে কেক কাটেন অতিথিরা। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম