র‌্যাবের বিরুদ্ধে ইউপি সদস্যকে অস্ত্র-গুলি দিয়ে ফাঁসানোর অভিযোগ

যশোর প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২০, ০৯:৩৯আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১১:৪৪

সংবাদ সম্মেলনে রিমা



র‌্যাবের বিরুদ্ধে যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের ইউপি সদস্য হাবিবুর রহমানকে অস্ত্র-গুলি দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হাবিবুর রহমানের স্ত্রী ফারহানা সুলতানা রিমা। 

লিখিত বক্তব্যে রিমা জানান, ২৯ অক্টোবর রাত ১১টায় দিকে র‌্যাব সদস্যরা তাদের যশোর শহরের খড়কি এলাকার বাসায় যায়। কোনও কারণ ছাড়াই তার স্বামী ইউপি সদস্য হাবিবুর রহমানকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে ওই রাতেই র‌্যাব সদস্যরা তাকে নিয়ে শার্শা উপজেলার পুটখালী গ্রামের বাড়িতে যায় এবং প্রধান গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢোকার আগে তারা বাড়ির সিসি ক্যামেরার তার কেটে ফেলে। বাড়ির বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। এরপর ঘরের তালা ভেঙে তল্লাশি করে কোনও কিছু না পেয়ে চলে যায়। এ সময় তারা হাবিবুরের বড় ভাইয়ের কাছ থেকে কোনও মালামাল উদ্ধার নেই বলে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। কিছুক্ষণ পরে একটি বালতি নিয়ে ফিরে এসে জানায়, অস্ত্র পাওয়া গেছে। র‌্যাবের দাবি, তারা ৯টি পিস্তল ও ১৯টি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি পেয়েছে। যা মিথ্যা ও ভিত্তিহীন। তাকে ফাঁসাতে র‌্যাব অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়েছে এবং পরদিন খুলনা র‌্যাব কার্যালয়ে নিয়ে ব্রিফিং করে। 
রিমার দাবি, তার স্বামীকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এজন্য তিনি তদন্তসাপেক্ষে স্বামীর মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর র‌্যাব-৬ সদর দফতরে (খুলনা) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, র‌্যাব-৬ এর সদস্যরা পুটখালী এলাকা থেকে ৯টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গোলাবারুদসহ হাবিবুর রহমান বিশ্বাস (৩৯) নামে একজনকে গ্রেফতার করে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি