নৌকাবাইচ দেখতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২০, ০৭:৪৩ আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৬:০২

নৌকাবাইচ দেখতে গিয়ে বৃদ্ধের মৃত্যু মাগুরায় নৌকাবাইচ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন আলতাফ শিকদার (৫৫) নামে এক বৃদ্ধ । বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাগুরা-মহম্মদপুর সড়কের ধোয়াইল এলাকায় নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। মাগুরা সদরের বীরপুর গ্রামের মৃত সায়েন উদ্দিনের ছেলে তিনি। এ দুর্ঘটনায় ছয় জন নসিমনযাত্রী আহত হন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারেক বিশ্বাস জানান, দুপুরে মাগুরা-মহম্মদপুর সড়কের ধোয়াইল এলাকায় আলতাফ শিকদার রাস্তা পার হওয়ার সময় একটি নসিমন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলতাফ মহম্মদপুর সদরে মধুমতি নদীতে অনুষ্ঠিত বিহারী লাল নৌকাবাইচ দেখতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় নসিমনের ছয় যাত্রী আহত হয়েছেন। তাদের মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
সর্বশেষ খবর
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
প্রতিবেশীর আলনার নিচে মিললো নিখোঁজ শিশুর মরদেহ
প্রতিবেশীর আলনার নিচে মিললো নিখোঁজ শিশুর মরদেহ
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?