ছাত্রী অ্যাথলেটকে ধর্ষণের অভিযোগে প্রশিক্ষক আটক

যশোর প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৫, ০০:৫২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ০১:৫৯
image

যশোর মানচিত্র যশোরে এক নারী অ্যাথলেটকে ধর্ষণ ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে তার প্রশিক্ষক শ্রীনিবাস হালদারকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে শ্রীনিবাস হালদারকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি যশোর উপশহর ডিগ্রি কলেজের ক্রীড়াশিক্ষক।
যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আককাছ আলী অভিযোগ করেন,ওই নারী অ্যাথলেট মাগুরা সদর উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা। তিনি যশোর উপশহর কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং জেলা দলের থ্রো ইভেন্টের অ্যাথলেট। ক্রীড়া শিক্ষক শ্রীনিবাস হালদার ওই নারী অ্যাথলেটের প্রশিক্ষক ছিলেন। তিনি নানা প্রলোভনে দীর্ঘদিন ধরে ওই নারী অ্যাথলেটের সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিলেন।
শিকদার আককাছ আলী জানান,শনিবার রাতে যশোর শহরের একটি আবাসিক হোটেলে একত্রে রাত্রিযাপনের পর রবিবার শ্রীনিবাস হালদার নিজের উপস্থিতিতে লোকজন দিয়ে ওই নারী অ্যাথলেটকে মারধর করেন এবং বাইসাইকেল,স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেন। রাতেই ওই নারী ক্রীড়াবিদ থানায় অভিযোগ দিলে গভীর রাতে পুলিশ শ্রীনিবাস হালদারকে আটক করে।
এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।

/জেবি/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান