কচুরিপানা থেকে তৈরি কাগজের বহুমাত্রিক সম্ভাবনা

খুলনা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২০, ১৯:১০আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৯:১৬

কচুরিপানা হতে কারুশিল্পের কাগজ প্রস্তুত প্রকল্পের সমাপনী সভা শেষে উপাচার্যসহ অন্যরা খুলনা বিশ্ববিদ্যালয়ে কচুরিপানা হতে কারুশিল্পের কাগজ প্রস্তুত প্রকল্পের সমাপনী ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের জীব বিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহজলভ্য এই জলজ উদ্ভিদের বহুমাত্রিক ব্যবহারের সম্ভাবনার কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন, ‘কচুরিপানা বাংলাদেশের নদী-নালা, খাল-বিলে সহজলভ্য। এটা সাধারণত আগাছা হিসেবে পরিচিত। এটি জন্মালে সেই পুকুরে মাছ বা অন্য কিছুর চাষ বিঘ্নিত হয়। তাই এটাকে একটা ফেলনা বিষয় বা কৃষকের জন্য বোঝা মনে করা হয়। অথচ এই কচুরিপানা থেকে খুব সুন্দর ক্রাফট পেপার তৈরি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এ বিষয়ে যে প্রকল্প ছিল তা সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে এবং সেখান থেকে আমরা দেখতে পেয়েছি কচুরিপানা থেকে তৈরি করা কাগজের বহুমাত্রিক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গ্রামীণ কুটির শিল্পের জন্য কচুরিপানা থেকে তৈরি ক্রাফট পেপার বহুমাত্রিক ব্যবহারের জন্য ভালো উপকরণ।’

তিনি বলেন, ‘এটাকে কুটির শিল্প পর্যায়ে নিয়ে যাওয়া এবং তৈরিকৃত বিভিন্ন উপকরণ দেশে ছাড়াও বিদেশে রফতানির সম্ভাবনা নিয়ে ভাবতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. রায়হান আলী। সভাপতিত্ব করেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাজমুল আহসান এবং সঞ্চালনা করেন প্রকল্পের প্রিন্সিপাল কো-ইনভেস্টিগেটর ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানটিতে ওয়েবিনারে যোগ দেন ব্লু গোল্ড প্রজেক্টের টিম লিডার গাই জোনস এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডলফি ডেবরট।

এ সময় একটি ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে কচুরিপানা থেকে কারুশিল্পের কাগজ প্রস্তুত প্রণালী প্রদর্শন করা হয় এবং প্রস্তুতকৃত কাগজে “কালারস অফ নেচার” শীর্ষক একটি ভার্চুয়াল আর্ট কম্পিটিশনের বিজয়ী ৫ জন শিক্ষার্থীর চিত্রকর্ম প্রদর্শন ও তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বিজয়ী ৫ জন শিক্ষার্থীর নাম ক্রমানুসারে শেখ মোহাম্মদ সুমন, তুলি সাধু, আফরোজা আক্তার মুন্নি, জয় কুমার ভৌমিক ও আয়েশা সিদ্দিকা। আঠারো মাস মেয়াদি প্রকল্পটি আজ শেষ হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের