খুমেক হাসপাতালে লিকুইড অক্সিজেন চালু হতে পারে ১৫ ডিসেম্বর

খুলনা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২০, ১৩:৫৬আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৩:৫৭

মতবিনিয়ম সভায় বক্তরা খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে লিকুইড অক্সিজেন চালু হতে পারে ১৫ ডিসেম্বর থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এ অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। এ প্ল্যান্ট স্থাপন হলেই খুমেক হাসপাতালের ফ্লু কর্নারের দোতলায় ৪০ বেডের আইসিইউ স্থাপন করা হবে। করোনার শুরুতে খুলনায় এ সংখ্যা ছিল ১০টি।

শনিবার (২১ নভেম্বর) খুলনার দৈনিক পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, খুলনার সাধারণ সম্পাদক খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ। ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সুশীল সমাজ ও মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে খুলনা টিভি জার্নালিস্ট অ্যসোসিয়েশন।

ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালের স্বল্প পরিসরের আইসিইউতে করোনা রোগীর  চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনায় এখন করোনা চিকিৎসার জন্য ২৯টি হাইফ্লো রয়েছে। শুরুতে এ সংখ্য ছিল ১০টি। আর অক্সিজেন সাপোর্ট বেড রয়েছে ২৪টি। করোনার শুরুতে খুলনায় এ সাপোর্ট ছিল মাত্র ১০টি। শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রধানমন্ত্রী সজাগ রয়েছেন। এ কারণে সারাদেশে চিকিৎসা ব্যবস্থার ওপর বিশেষ নজর দিয়েছেন। এর ধারাবাহিকতায় খুলনায়ও করোনা চিকিৎসায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।’

সভায় বিশেষ আলোচক ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভাপতিত্ব করেন খুলনা টিভি জার্নালিস্ট অ্যসোসিয়েশনের সভাপতি মোস্তফা জামাল পপলু। সঞ্চালনা করেন সাংবাদিক গৌরাঙ্গ নন্দী ও মঞ্জুরুল আহসান পান্না। আলোচনায় অংশ নেন দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী, দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সারোয়ার, নাগরিক নেতা হুমায়ুন কবির ববী, সাবেক ছাত্রনেতা মো. জাহাঙ্গীর আলম, এনজিওকর্মী শাহ মামুনুর রহমান তুহিন।

সভায় বক্তারা বলেন, বিদেশফেরত ব্যক্তিদের ওপর নজরদারি আরও বৃদ্ধি করা প্রয়োজন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা বাড়ছে। এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা দরকার।

বক্তারা বলেন, এ রকম অবস্থা চলতে থাকলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা কঠিন হবে। পাড়া মহল্লা থেকে শুরু করে সর্বত্র করোনার প্রভাব বিস্তৃত হবে। তাই সচেতনতা বৃদ্ধিতে সহনশীল অবস্থা থেকে বেরিয়ে এখন আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কঠোর হওয়ার বিকল্প নেই।   

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী