চোরের আত্মসমর্পণে পুলিশের গোলাপ ফুল!

খুলনা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৮:০৯আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৮:১৫

চোরের আত্মসমর্পণে পুলিশের গোলাপ ফুল! খুলনার পাইকগাছায় মাদকসেবী তুহিন দাশ (২৫) ও চোর নুরুল ইসলাম তাওয়ালী (৪০) আত্মসমর্পণ করেছে। এই সময় তাদেরকে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানায় পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে পুলিশিং সভায় এই ঘটনা ঘটে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মসমর্পণকারী দুই জনকে স্বাবলম্বী করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান দুটি ভ্যানগাড়ি প্রদান করবেন বলে ঘোষণা দিয়েছেন।

রাডুলী ইউনিয়নে বোরহানপুর ষষ্ঠিতলা মাঠে বিট পুলিশিং সভায় এই ঘটনা ঘটে। রাড়ুলী ক্যাম্প পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ গোলদার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওসি এজাজ শফী।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের