কমিউনিটি স্বাস্থ্যসেবায় দেশসেরা কালীগঞ্জ

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ১১:১১ আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১১:১১

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি স্বাস্থ্যসেবা দানে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা। এছাড়া উপজেলাটি সার্বিক স্বাস্থ্যসেবায় হয়েছে ১৬তম। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা পর্যালোচনায় এই অবস্থানে উঠে এসেছে উপজেলাটি।

এর আগের সেপ্টেম্বরে উপজেলাটির অবস্থান ছিল স্বাস্থ্যসেবায় ১৯তম এবং কমিউনিটি স্বাস্থ্যসেবায় ১১তম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন লুবনা এসব তথ্য জানান। উপজেলা স্বাস্থ্যসেবাকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ডা. শামীমা শিরিন লুবনা জানান, আমরা চেষ্টা করছি উপজেলার মানুষকে ভালো স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। আগামী সময়ে হাসপাতালটিকে মডেল করতে কাজ করছি। ইতোমধ্যে জেলা সিভিল সার্জনের পরামর্শে পার্শ্ববর্তী মডেল হাসপাতাল পরিদর্শন করেছি। হাসপাতালে অপারেশন চালু করা হয়েছে, যা এর আগে করা হতো না। এ বছরের বেশিরভাগ সময় করোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। ইতোমধ্যে প্রায় আট হাজার করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছে সাড়ে চারশ’। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নে ২৯টি কমিউনিটি ক্লিনিক দেখভাল করতে হয়।’  তিনি আরও বলেন, ‘চাকরি বলে নয়, মানবিক কারণে কাজ করে যাচ্ছি। এখান থেকে পিছু হটার সুযোগ নেই। মানবসেবার ব্রত নিয়েই এ পেশায় আত্মনিয়োগ করেছি।’

উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জানান, অক্টোবরে দেশসেরা হওয়া এই হাসপাতালে কর্মরত সব চিকিৎসক ও চিকিৎসা সহকারীদের ধন্যবাদ জানাচ্ছি। যাদের অক্লান্ত প্রচেষ্টায় কমিউনিটি স্বাস্থ্যসেবায় উপজেলাটি প্রথম হয়েছে, তাদের আরও ভালো স্বাস্থ্যসেবা প্রদানের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ ও আমার প্রত্যক্ষ সহযোগীতায় আজকের এই অবস্থান। সামনের দিনগুলো এই উপজেলা স্বাস্থ্যসেবা প্রদানে আরও ভালো করবে বলে আশা রাখি।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
সন্ত্রাসবিরোধী মামলা: মনিরুলের স্ত্রী-শ্যালককে কারাগারে আটক রাখার আবেদন
সন্ত্রাসবিরোধী মামলা: মনিরুলের স্ত্রী-শ্যালককে কারাগারে আটক রাখার আবেদন
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন