পাচারের দেড় বছর পর দেশে ফিরলো ৪ কিশোরী

বেনাপোল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ১২:৪৭আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২৩:৩৬

পাচারের দেড় বছর পর দেশে ফিরলো ৪ কিশোরী দেড় বছর আগে ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশি কিশোরীকে হস্তান্তর করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা চার কিশোরী হলো, আসমা আক্তার (২২), সোনিয়া আক্তার (২০), লিজা শেখ (২৩) ও জেসমিন আক্তার (২৪)। তাদের বাড়ি যথাক্রমে নড়াইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায়।

জানা গেছে, দালালের খপ্পরে পড়ে দেড় বছর আগে অবৈধ পথে ভারতে গিয়েছিল এই চার কিশোরী। ভারতের গোহায় বাসাবাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয় তারা। পরে সেখান থেকে এ আর জেড নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দিয়েছে ভারতীয় পুলিশ। সেখান থেকে যশোর জাস্টিজ অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের