ছেলে হত্যার অভিযোগ, মা ও চাচা পুলিশ হেফাজতে

খুলনা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ১০:২৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১০:২৮

জশ

খুলনার বটিয়াঘাটায় পুলিশের এএসআই’র ছেলে জশ মন্ডলকে (৫) হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ নভেম্বর) সকালে জশের মৃত্যুর পর তার চাচা অনুপ মন্ডল ও মা তনুশ্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির জানান, শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত মন্ডল ঢাকার বাড্ডা থানায় এএসআই পদে কর্তব্যরত। স্ত্রী তনুশ্রী মন্ডল ও একমাত্র ছেলে জশসহ তিনি ঢাকায় থাকেন। রাস পূজা উপলক্ষে ২৯ নভেম্বর স্ত্রী, সন্তান নিয়ে গ্রামে বেড়াতে আসে। ৩০ নভেম্বর সকালে তনুশ্রীর ফোন করে তার মাকে এলোমেলো কথা বলতে থাকে। পরে তনুশ্রীর মা জোনাকি মহলদার মেয়ের বাড়িতে এসে তাকে অজ্ঞান আর নাতি জশকে মৃত অবস্থায় দেখতে পান। এসময় শিশুটি চাচা অনুপ পাশে বসেছিলেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বর বিপুল ইজারাদার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে অনুপ শিশুটিকে বটিয়াঘাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষার পর শিশুকে মৃত্যু ঘোষণা করেন।

তনুশ্রীর বাবা প্রদীপ মহলদার বলেন, অনুপসহ তার পরিবারের সদস্যরা তার নাতিকে হত্যা করেছে। তারা কন্যা তনুশ্রীকেও হত্যা করতে চেয়েছিল। এর আগে অনুপ তার মেয়েকে একাধিকবার কুপ্রস্তাব দেয়। হত্যার চেষ্টাও করেছে।

অনুপের পরিবারের অভিযোগ তনুশ্রীর পরকীয়ার বলি জশ।

বটিয়াঘাটা থানার ডিউটি অফিসার এসআই তাওহিদ বলেন, নিহত শিশুটির চাচা অনুপ ও তার মা তনুশ্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম