সন্তান হত্যায় আদালতে মায়ের স্বীকারোক্তি

খুলনা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ১৭:১৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৭:১৯

তনুশ্রী মণ্ডল খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামে পুলিশ সদস্যের পুত্র অনুভব কুমার মণ্ডল যশকে হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মা তনুশ্রী মণ্ডল। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে ১৬৪ ধারায় মায়ের জবানবন্দি রেকর্ড করেন খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক নয়ন বিশ্বাস।
মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত উজ্জল কুমার দত্ত বলেন, হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নিহতের মা তনুশ্রী মণ্ডল। আদালত এ সব তথ্য ১৬৪ ধারায় রেকর্ড করেছেন। তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। এজাহারনামীয় আসামি নিহত শিশুর কাকা অনুপ মণ্ডলকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড শেষে হত্যাকাণ্ডের মূল মোটিফ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য, বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামের অমিত মণ্ডল ঢাকার বাড্ডা থানায় এএসআই পদে কর্তব্যরত। স্ত্রী তনুশ্রী মণ্ডল ও একমাত্র পুত্র সন্তান জসকে (৫) নিয়ে তিনি ঢাকায় থাকতেন। গত ২৯ নভেম্বর রাত ৮টার দিকে তনুশ্রী ও তার শিশু পুত্র জস রাস পূজা উপলক্ষে ফুলতলার গ্রামে বেড়াতে আসেন। ৩০ নভেম্বর সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশু জস মণ্ডলের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় শিশু জসের কাকা অনুপ মণ্ডল পাশে বসে ছিলেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম