বাড়ছে শীত, কমছে তাপমাত্রা

যশোর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২০, ১৬:২১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৬:২১

বাড়ছে শীত, কমছে তাপমাত্রা



যশোরে তীব্র শীত অনুভূত হচ্ছে। সেইসঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শনিবার (১৯ ডিসেম্বর) যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি। আগামীকাল রবিবার (২০ ডিসেম্বর) তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

যশোর বিমান বাহিনীর আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, শুক্রবার যশোরের তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে তাপমাত্রা কমে ৮ ডিগ্রিতে নেমে এসেছে। কুয়াশা না থাকায় সকাল থেকে সূর্যের আলো থাকলেও উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে সকালে কাজে বেরিয়ে দুর্ভোগে পড়েন খেটে খাওয়া সাধারণ মানুষ।
রিকশাচালক শাহাজাদা বলেন, ‘গত কয়েকদিন বেশ কুয়াশা ছিল। কিন্তু শীত ছিল না। কাল (শুক্রবার) বিকাল থেকে ঠান্ডা জেঁকে বসেছে। আজ সকালে কুয়াশা নেই। রোদ উঠলেও শীত কমছে না। হালকা বাতাসে পুরো শরীর কালায়ে যাচ্ছে। এ রকম আরও কয়েকদিন হলে সকালে কাজে বের হওয়া যাবে না।’
চাকরিজীবী শামসুল ইসলাম বলেন, ‘সকাল ৮টার মধ্যে অফিসের উদ্দেশে বের হতে হয়। আজ প্রচণ্ড শীতের কারণে রিকশা না নিয়ে হেঁটে যাচ্ছি। যাতে শরীরটা একটু গরম থাকে। কিন্তু উত্তরের হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা। খেটে খাওয়া সাধারণ মানুষ তো নাজেহাল হয়ে যাচ্ছে।’
সুমন নামে একজন হোটেল কর্মচারী বলেন, ‘সকালে নাস্তার জন্য হোটেলে চাপ থাকে। যে কারণে ফজরের আজানের পর থেকে কাজের চাপ। ওই সময় থেকে পানি ব্যবহার করছি। পানি ধরলে মনে হচ্ছে হাত অবশ হয়ে যাচ্ছে। আঙুলগুলো নাড়ানো যাচ্ছে না। তারপরও কাজ করছি। ঠান্ডার ভয় করলে মালিক মজুরি দেবে না।’
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেন, গতকালকের চেয়ে ঠান্ডা একটু বেশিই।  হাসপাতালে এখন পর্যন্ত ঠান্ডাজনিত রোগী বিশেষ করে শিশু ও বৃদ্ধদের তেমন চাপ নেই। তবে, শিশু ও বৃদ্ধরা যেন কুয়াশার ভেতর বাইরে বেশি বের না হয়-সেদিকে খেয়াল রাখা জরুরি। কেননা এখন ঠান্ডাজনিত রোগ যেমন সর্দি, কাশি, শ্বাসকষ্ট, কোল্ড ডায়রিয়া হতে পারে।  
তিনি বলেন, শিশু ও বৃদ্ধদের লেপ ও কম্বল ব্যববহার করে ঘরের ভেতরেই রাখা দরকার। ফ্রিজের কোনও খাবার না খাওয়া, কুসুম গরম পানি পান ও গোসল করা হলে অনেকটা এসব রোগ হতে মুক্ত হতে পারেন।  
যশোর বিমান বাহিনীর আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, যশোরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে এবং আগামীকাল তাপমাত্রা আরও কমার শঙ্কা রয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম