ভাড়া বাসা থেকে নারী কাউন্সিলরসহ ১৮ শিবির কর্মী আটক

মেহেরপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২০, ২১:১১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২১:১১

ভাড়া বাসা থেকে নারী কাউন্সিলরসহ ১৮ শিবির কর্মী আটক মেহেরপুরে মহিলা পৌর কাউন্সিলরসহ ১৮ জন শিবির সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মেহেরপুর শহরের শেখ পাড়ার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, এসময় ১৪টি সাইকেল, তিনটি মোটরসাইকেল, বিভিন্ন ইসলামি বই, ক্যালেন্ডার, টাকা তোলার রশিদ জব্দ করা হয়। আটককৃতরা হলো, মেহেরপুর পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শিউলি আক্তার (৩২), মেহেদী হাসান (২২), সাখাওয়াত হোসেন (২২), সৈয়দ জোবায়ের হাসান (১৫), আব্দুল্লাহ (১৮), হৃদয় (১৫), মাসুদ (১৫), কামরুল ইসলাম নাহিদ (১৬), রাজু আহমেদ (২২), আবুল হাসান (২২), মাহাবুব (১৮), ইকবাল হোসেন (১৮), আবুল বাসার (২০), সাইদুল ইসলাম (১৯), রোমান (১৪), আবু জাফর (১৬), খালিদ সাইফুল্লাহ (১৮), আবুল বাসার (২০) ও আল সাইফ (১৬)।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার এস এম মুরাদ আলী। এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সন্দেহজনক একটি বাড়ি ঘেরাও করে। পরে সেখানে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা চলাকালীন ১৮ শিবির সদস্যকে আটক করা হয়। আটক শিবির সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, মহিলা কাউন্সিলর শিউলি খাতুন দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাড়িতে বসবাস করে আসছে। বিভিন্ন সময় তার বাড়িতে শিবির সদস্যদের নিয়ে মিটিং হতো।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের