দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২০, ১৮:১৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৮:১৬

ট্রেনে কাটা পড়ে মৃত্যু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার বড় দুধপাতিলা অরক্ষিত রেলক্রসিংয়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

তার শরীর থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে বাম পা। বেলা সাড়ে ১১টায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ওই যুবকের বিচ্ছিন্ন হওয়া বাম পা পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্ক আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলওয়ে পুলিশ। তারা বিষয়টি তদন্ত করছে। তবে কোন ট্রেনে ওই যুবক কাটা পড়েছে তা এখনও জানা যায়নি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের