শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২০, ১৭:১৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৭:২৪

শাওন শিকদার দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শাওন শিকদারকে গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের কারণে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর পারভেজ রুবেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শাওন শিকদার শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনার নাতি। এর আগে এক মুক্তিযোদ্ধাকে মারধর করার অপরাধে তাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে আবারও পদ ফিরে পায় সে।
সম্প্রতি মোবাইলে এক আওয়ামী লীগ কর্মী ও নৌকা প্রতীক নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করার কল রেকর্ড ভাইরাল হওয়ার পর ছাত্রলীগের ঊর্ধ্বতন নেতাকর্মীরা এ সিন্ধান্ত গ্রহণ করেছেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের