মোংলা ইপিজেডে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

মোংলা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২০, ১৬:৪৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৬:৪৬

আগুন লাগা কারখানা মোংলা ইপিজেডের ‘গোয়ান জিয়াম’ নামে সুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সর্ভিস, নৌ বাহিনী ও মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মীরা।
এদিকে আগুনের ঘটনায় মোংলা ইপিজেড কর্তৃপক্ষের ডেপুটি ম্যানেজার মো. জহিরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ইপিজেড কর্তৃপক্ষের জি এম মাহাবুব আলম সিদ্দিক।
কমিটির অন্য সদস্যরা হলেন-ইপিজেডের সহকারী ম্যানেজার মো. মনিরুল হাসান সোহান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. হাবিবুর রহমান, তপন কুমার মণ্ডল (যান্ত্রিক) ও সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. সাখাওয়াত হোসেন। তাদের দেওয়া তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জি এম মাহাবুব আলম সিদ্দিক।
তবে অগ্নিকাণ্ডের ঘটনায় চাইনিজদের ওই ‍সুতার কারখানায় কি পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।
প্রসঙ্গত, সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ওই কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তুলার গোডাউনে আগুন লাগায় সে আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘসময় বেগ পেতে হয়েছে বলে জানা গেছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী