বাড়ির ছাদে নৌকা, কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা

মোংলা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ১৯:০১আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৯:০১

বাড়ির ছাদে কাঠের তৈরি নৌকা রাখায় মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে এক স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আ. জলিল শিকদারের বাড়িতে অভিযান চালান মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী। এ সময় ওই প্রার্থীর বাড়ির ছাদে কাঠের তৈরি একটি নৌকা পাওয়া যায়। নির্বাচনের সময়ে অন্য প্রার্থীর নৌকা প্রতীক বিশেষ উদ্দেশ্যে রেখে আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আ. জলিল শিকদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী জানান, নিজের প্রতীক ছাড়া অন্য প্রার্থীর প্রতীক নৌকা রেখে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে ওই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

তবে কাউন্সিলর প্রার্থী আ. জলিল শিকদার বলেন, তিনি একজন স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী। এর আগে তিনি আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। দলের কাছে মনোনয়নও চেয়েছিলেন।  নির্বাচনের আগে দলের কাছে মনোনয়ন চেয়ে নৌকা প্রতীক নিয়ে মিছিল করে সমাবেশে যোগ দেন। ওই সময় তিনি নৌকাটি বানিয়েছিলেন, পরে সেটি বাড়ির ছাদে রেখে দেন।

তিনি আরও বলেন, দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে বহিষ্কার করা হলেও তার পরিবারের অনেকে আওয়ামী লীগের পদে রয়েছেন। তারা এখনও আওয়ামী লীগ করেন। এটা তাদেরও বাড়ি। তাহলে বাড়ির ছাদে নৌকা রাখা কেন অপরাধ হবে জানতে চান চান তিনি।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী