মোংলায় কেন্দ্রে পৌঁছেছে ইভিএম, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

মোংলা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ১৯:০৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৯:০৬

রাত পোহালে শনিবার (১৬ জানুয়ারী) অনুষ্ঠিত হবে মোংলা পোর্ট পৌরসভার ভোট। এই নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রে পৌঁছেছে ইভিএম (ইলেট্রনিক ভোটিং মেশিন) পাঠানো হচ্ছে। মোট ১২টি কেন্দ্রে পাঠানো হচ্ছে এ ভোটিং মেশিন। মোংলা উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। তিনি বলেন, ১২টি কেন্দ্রের জন্য মোট ১৩৮টি ভোটিং মেশিন পাঠানো হয়।

মোংলা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি জানান, মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এ জন্য ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব-পুলিশের পাশাপাশি, এক প্লাটুন কোস্টগার্ড, আনাসার ও ডিবি পুলিশ সদস্য কাজ করছেন।

এদিকে কোনও কেন্দ্র ঝুঁকিপূর্ণ না হলেও ১২টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনে আ.লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী নির্বাচন করছেন।

নির্বাচনে মোট ৩১ হাজার ৫২৮ জন ভোটারের মধ্যে পুরষ ১৬ হাজার ৬৮১ জন এবং ১৪ হাজার ৮৪৭ জন নারী ভোটার প্রথমবারের মতো ইভিএমের (ইলেট্রনিক ভোটিং মেশিনে)
মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানায় উপজেলা নির্বাচন অফিস।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের