কালিয়ায় নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে আগুন

নড়াইল প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ০২:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০২:৩৮

নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান হীরার বড়কালিয়া নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দলটির কর্মীদের দাবি, রবিবার ভোরে  পৌরসভার বড়কালিয়াস্থ ২নং ওয়ার্ডের নির্বাচনি কার্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিলে টাঙানো নৌকা প্রতীক, নির্বাচনি পোস্টার ও প্যান্ডেলের কাপড় পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানায়, নৌকা প্রতীকের নির্বাচনি কার্যালয়ে আগুন ধরানোর পর দুবৃর্ত্তরা কালিয়া কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও শ্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

একটি সূত্রের ধারণা, এটি দলীয় বিদ্রোহী অংশের কাজ। তবে অপর একটি সূত্রের দাবি, নির্বাচনে নিজের সুবিধা আদায়ে মামলা করার জন্য মেয়র প্রার্থীর লোকেরা নিজেরাই এ আগুন লাগিয়েছে। তবে পুলিশ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কণি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে দুটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী