যশোরে প্রথম ধাপে করোনার ভ্যাকসিন আসছে ৯৬ হাজার ডোজ

যশোর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ১৭:৫৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৯:১৬

আগামী সপ্তাহে যশোরে শুরু হতে পারে কোভিড-১৯ করোনা প্রতিরোধ ভ্যাকসিন (টিকা) প্রদান কর্মসূচি।
জেলায় ২৭টি টিম টিকাদানের কাজ করবে। এছাড়া ছয়টি টিম রিজার্ভ রাখা হবে। প্রথম ধাপে জেলায় ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে; যা আগামী ৪-৫ দিনের মধ্যে যশোরে এসে পৌঁছাবে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, স্বাস্থ্য অধিদফতর যশোর জেলার জন্য ৯৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ার কথা জানিয়েছে। যা আগামী চার দিনের মধ্যে আমাদের হাতে এসে পৌঁছাবে। এরপর ভ্যাকসিনগুলো জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হবে। ভ্যাকসিন প্রদানের জন্য আমিসহ চারজন প্রশিক্ষণ নিয়ে এসেছি। পরবর্তী নির্দেশনা পেলে আমরাই টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করে নেবো।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুসারে টিম সিলেক্ট করা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে ৮টি টিম, পুলিশ লাইন্স হাসপাতালে একটি, যশোর সেনানিবাসের অভ্যন্তরে সিএমএইচে ৪টি এবং সদর উপজেলা বাদে অন্য সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে টিম ভ্যাকসিন প্রদানের কাজ করবে। এছাড়া ছয়টি টিম রিজার্ভ রাখা হবে। এরমধ্যে দুটি টিম থাকবে সিভিল সার্জন অফিসে এবং বাকি চারটি টিম যশোর জেনারেল হাসপাতালে রিজার্ভ হিসেবে রাখা হবে।
সিভিল সার্জন বলেন, টিকা প্রাপ্তির তথ্য নিশ্চিত হলেও কবে থেকে টিকা প্রদান শুরু হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। সরকারি সিদ্ধান্ত  মতেই এ কাজটি শুরু হবে। তবে আশা করছি, আগামী সপ্তাহের যেকোনও দিন করোনার টিকা দেওয়া শুরু হতে পারে। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হচ্ছে।
তিনি জানান, টিকা প্রদানের লক্ষ্যে অনলাইনে রেজিস্ট্রেশনের কাজ চলছে। টিকা গ্রহণে ইচ্ছুক ব্যক্তি অনলাইনে বা সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি