কলারোয়ায় পৌর নির্বাচনে লড়ছেন ৩ মেয়র ও ৫২ কাউন্সিলর প্রার্থী

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ০০:১৫আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০০:১৫

রাত পোহালেই সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তৃতীয় নির্বাচন। শনিবার (৩০ জানুয়ারি) পৌরসভার ৯টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘবছর সীমানা জটিলতার মামলা থাকায় তা নিষ্পত্তির পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালে। দ্বিতীয় নির্বাচন হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। এবার তৃতীয়বারের নির্বাচনে ভোটযুদ্ধে লড়ছেন তিন মেয়র ও ৫২ কাউন্সিলর প্রার্থী। যদিও মেয়র পদে পাঁচ জনের নাম রয়েছে। তবে গত ১৮ জানুয়ারি নারিকেল গাছ প্রতীকের মেয়রপ্রার্থী ও দুই বারের সাবেক মেয়র বিএনপি নেতা আকতারুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

২৯ জানুয়ারি শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নৌকা প্রতীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান মোবাইলফোন প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী। ফলে মেয়র পদে পাঁচ জনের নাম থাকলেও কার্যত লড়াইয়ে রইলেন তিন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের মাস্টার মনিরুজ্জামান বুলবুল (নৌকা), বিএনপির শেখ শরীফুজ্জামান তুহিন (ধানের শীষ) ও সাবেক মেয়র আকতারুল ইসলামের সহধর্মিণী নার্গিস সুলতানা (জগ)।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত তিনটি আসনে (মহিলা) কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা বিধানে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকছেন।

উল্লেখ্য, পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২৮৪ ও মহিলা ভোটার ১০ হাজার ৯৯৬ জন।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের