ইউপি সদস্যের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৭

শরণখোলায় ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েতের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শরণখোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত এলাকায় কোনও কাজ না করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। অতি দরিদ্র কর্মসূচি ভিজিডিসহ প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের ঘর নিজ আত্মীয় স্বজনের নামে নেওয়ার অভিযোগ রয়েছে। এলাকার কেউ তার বিরুদ্ধে কথা বলতে গেলে তাদেরকে নানাভাবে হয়রানি করেন রিয়াদুল। ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েও ফল পাচ্ছে না।

স্থানীয়রা ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েতের দুর্নীতি ও অপকর্মের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রাজ্জাক হাওলাদার, হানিফ মুন্সি, আবু সালেহ খলিফা, জাকির মাঝি, আকলিমা বেগম, নুরুন্নাহার বেগম প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের