রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শ্রমিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত সেলিম হোসেন মোল্লা (৪৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে রাশিয়ান মালিকানাধীন নিকিমথ কোম্পানির ২ নম্বর প্ল্যান্টে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের প্রতিবেশী ও স্থানীয় মেম্বার মিলন হোসেন সানি এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত সেলিম ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর জিগাতলা এলাকার মৃত নুরালী মোল্লার ছোট ছেলে।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার ঘটনাস্থল থেকে জানান, আরএনপিপির নির্মাণ কাজে নিয়োজিত রাশিয়ান মালিকানাধীন নিকিমথ কোম্পানিতে সেলিম নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার সময় নিচে দাঁড়িয়ে কাজ করার সময় ওপর থেকে সাটার ভেঙে সেলিমের মাথায় পড়লে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দীন জানান, এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের