খুলনাসহ ৬ জেলায় পাঁচ দিনে টিকা নিয়েছেন ৪৩ হাজার ৫৩৭ জন

খুলনা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৮

খুলনা অঞ্চলে টিকা গ্রহণকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। বৃহস্পতিবার ৫ম দিনে টিকা নিয়েছেন ১৭ হাজার ৩৪০ জন। এর মধ্যে ১১ হাজার ৮৫৫ জন পুরুষ ও ৫ হাজার ২৮৫ জন নারী রয়েছেন। এ নিয়ে ৫ দিনে খুলনা বিভাগের ৬ জেলায় টিকা নিয়েছেন ৪৩ হাজার ৫৩৭ জন।

খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনায় বৃহস্পতিবার ৫ম দিনে টিকা দেওয়া হয়েছে ৫ হাজার ৫৭৩ জনকে। এর মধ্যে ৩ হাজার ৯৭৬ জন পুরুষ ও ১ হাজার ৫৯৭ জন মহিলা রয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন,বাগেরহাটে ৫ম দিন টিকা গ্রহণ করেছেন ২ হাজার ৭০০ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৮৮৪ জন ও মহিলা ৮১৬ জন রয়েছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হোসাইন সাফায়েত বলেন, তার জেলায় ৫ম দিনে ১ হাজার ৪৪৩ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছেন পুরুষ ১ হাজার ৬৩ জন ও মহিলা ৩৮০ জন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ৫ম দিন এখানে ৪ হাজার ৩৭ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৯২৯ জন ও মহিলা ১ হাজার ১০৮ জন রয়েছেন।

নড়াইল সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার জানান, টিকাদান কার্যক্রমের ৫ম দিন এখানে ৮৬৪ জন পুরুষ ও ৬৬৭ জন মহিলাসহ ১ হাজার ৫৩১ জন টিকা গ্রহণ করেছেন।

মাগুরা সিভিল সার্জন ডা শহিদুল্লাহ দেওয়ান বলেন, ৫ম দিনে টিকা নিয়েছেন ১ হাজার ৮৫৬ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ১৩৯ জন ও মহিলা ৭১৭ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের