‘সমালোচনার পর লুকিয়ে টিকা নিচ্ছে বিএনপি’

মাগুরা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৬

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘বিএনপি নেতারা করোনাভাইরাসের টিকা নিয়ে নানা কথা বলে এখন নিজেরাই মুখ লুকিয়ে টিকা নিচ্ছেন।’ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজার মাঠে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তাতে কোনও লাভ হবে না। বাংলার মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। কোনও ষড়যন্ত্রই শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না। এখন নিজ দলের লোকেরাও তাদের বিশ্বাস করে না।’

তিনি জানান, মাগুরার গড়াই নদীর ভাঙন রোধে ৮১৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার কালীনগর থেকে লাঙ্গলবাঁধ বাজার পর্যন্ত গড়াই নদীর ভাঙন রোধে প্রায় সাড়ে ৮ কিলোমিটার সংরক্ষণ বাঁধ এবং সাড়ে ৪ কিলোমিটার নদী ড্রেজিংয়ের কাজ দ্রুত শুরু হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার হাসান আল মেহেদী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল গনি শাহিন।

এর আগে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম শ্রীপুর উপজেলার গড়াই নদীর কালিনগর, দোরাননগর, চরচৌগাছী, ঘষিয়াল, আমলসারসহ বিভিন্ন নদীভাঙন এলাকা পরিদর্শন করেন।

/আইএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম