সাতক্ষীরায় নৌকাডুবির একদিন পরেও খোঁজ মেলেনি ৩ শ্রমিকের

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৭

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপির কুড়িকাহনিয়া লঞ্চঘাটে মাটিবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিককে একদিন পরও উদ্ধার করা যায়নি। তবে সাতক্ষীরা ও খুলনা ফায়ার ব্রিগেডের দুটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উদ্ধার কাজ পরিদর্শন করেন।

তিনি বলেন, ভাটার কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। এ সময় আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনওসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কপোতাক্ষ পাড়ে নিখোঁজ শ্রমিকদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮ টার দিকে মাটিবাহী নৌকাডুবির এ ঘটনা ঘটে। কপোতাক্ষর পানির তোড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ১২ শ্রমিকের ৯ জন উদ্ধার হলেও নিখোঁজ হন তিন শ্রমিক। এরা হলেন বাবুর আলি, শফিকুল ইসলাম ও আবদুল আজিজ। তারা নৌকায় মাটি বহন করে আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণের জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় পানির তোড়ে নৌকাটি ডুবে যায়।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের