কার্টনের ভেতরে পাওয়া গেলো নবজাতকের মরদেহ

যশোর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৯

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকায় কাগজের একটি কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ভৈরব নদের পাড়ে ড্রিমডেল নামে একটি বাড়ির পাশে আমগাছের তলা থেকে কার্টনটি উদ্ধার করে পুলিশ। নবজাতকটি পুরনো কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় ছিল।
পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা সেখানে সন্দেহজনক একটি কার্টন পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তথ্য অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনটি খুলে তার ভেতরে একটি মেয়েশিশুর পূর্ণাঙ্গ মরদেহ দেখতে পায়। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল পাঠিয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, যশোর জেনারেল হাসপাতালের অদূরে নবজাতকের মরদেহটি পাওয়া গেছে। এটি পরিকল্পিতভাবে কেউ ফেলে গেছে। তার ময়নাতদন্ত হবে, ডিএনও প্রিজার্ভ করা হবে। আর জিডিমূলে অভিযোগ করে রাখা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের