হ্যান্ডকাফ খুলে পালিয়েছে মাদক ব্যবসায়ী, চলছে চিরুনি অভিযান

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩২

সাতক্ষীরার দেবহাটা থানায় সোপর্দকালে কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়েছে জাকির হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ী। বুধবার সন্ধ্যায় পারুলিয়া থেকে তাকে গাঁজাসহ গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকেলে র‌্যাব সদস্যরা তাকে সোপর্দের জন্য দেবহাটা থানায় নিয়ে গেলে কৌশলে সে হ্যান্ডকাফ খুলে দৌড়ে পালিয়ে যায়। এখন তাকে ধরতে দেবহাটার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছেন র‌্যাব ও পুলিশের সদস্যরা।

জাকির দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব-৬ ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় পারুলিয়া থেকে গাঁজাসহ র‌্যাবের একটি অভিযানিক দল মাদক ব্যবসায়ী জাকিরকে হাতেনাতে গ্রেফতার করে। পরদিন বৃহস্পতিবার বিকাল ৩টা ১৫ মিনিটে জাকিরকে হস্তান্তরের জন্য দেবহাটা থানায় নিয়ে যাওয়া হয়। থানা ভবনে ডিউটি অফিসারের কক্ষের জানালার সঙ্গে জাকিরের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে র‌্যাব ও পুলিশ সদস্যরা হস্তান্তর প্রক্রিয়ার কাগজপত্র রেডি করছিল। থানায় নেওয়ার ৮ মিনিট পরে ৩টা ২৩ মিনিটে সুযোগ বুঝে কৌশলে হ্যান্ডকাফের হাতের অংশটি খুলে সে দৌড়ে থানা ভবন থেকে রাস্তায় বেরিয়ে পালিয়ে যায়। দায়িত্বরত র‌্যাব ও পুলিশ সদস্যরা পেছনে পেছনে ধাওয়া করে, কিন্তু তাকে ধরা যায়নি।

তিনি আরও বলেন, হ্যান্ডকাফটিতে ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে সাতক্ষীরার দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, সম্ভবত হ্যান্ডকাফটিতে ত্রুটি থাকায় জাকির কৌশলে পালাতে সক্ষম হয়েছে। সিসি ক্যামেরার তথ্যানুযায়ী থানায় নিয়ে আসার ৮ মিনিট পরই পালিয়ে যায় জাকির। তবে তাকে পুনরায় গ্রেফতারের জন্য র‌্যাব ও পুলিশের চিরুনি অভিযান চলছে। আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই জাকিরকে আইনের আওতায় আনতে সক্ষম হবে বলেও তিনি জানান।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের