শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

ঝিনাইদহ প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ০০:৩৮আপডেট : ০১ মার্চ ২০২১, ০০:৩৮

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেফালী বেগম। ২ লাখ ৮৮ হাজার ২৫৪ ভোটের মধ্যে তিনি পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৮১৬ ভোট। রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমায়ন বাবর ফিরোজ পেয়েছেন ৪ হাজার ৪৫২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান আনারস প্রতীকে ভোট পেয়েছেন এক হাজার ৯৭৫ ভোট।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘১২০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনও প্রার্থী নির্বাচন সংক্রান্ত লিখিত অভিযোগ জানায়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, বিকাল সাড়ে ৩টার দিকে নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমায়ন বাবর ফিরোজ। তিনি তার ফেসবুক আইডিতে একটি প্রেস বিজ্ঞপ্তি ও সাংবাদিকদের মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত বছর ৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। নির্বাচনে তার স্ত্রী শেফালী বেগম নৌকা প্রতীক পান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী