দুই বছর পর ভারত থেকে ফিরলেন ৮ নারী

বেনাপোল প্রতিনিধি
১৯ মার্চ ২০২১, ২১:১৮আপডেট : ১৯ মার্চ ২০২১, ২১:১৮

বিভিন্ন সময় ভালো কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়ার দুই বছর পর আট নারীকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার সময় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসাদের মধ্যে রয়েছেন সুলতান মোল্লার মেয়ে ময়না বেগম, জয়নাল আবেদিনের মেয়ে রেশমা খান, জয়দেব শেখের মেয়ে মিনা শেখ, কাশেম মোল্লার মেয়ে শান্তি বেগম, আব্দুল সত্তারে মেয়ে সাবিনা খাতুন, আজিবার লষ্করের মেয়ে পাপিয়া, ওয়াজেদ আলীর মেয়ে ফাতিমা খাতুন, ও দীন ইসলামের মেয়ে হীরা মনি। এদের বাড়ি বেনাপোল, শার্শা, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায়। এদেরকে গ্রহণ করেছে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা ।

এনজিও সংস্থার সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওলী সুলতানা জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালের খপ্পরে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে মুম্বাইয়ে যান। পরে মুম্বাইয়ের পুলিশ তাদের আটক করলে প্রায় দেড় থেকে দুই বছর সাজা হয় তাদের। পরবর্তীতে মুম্বাইয়ের নব জীবন শেল্টার হোম নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে আজ তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, আট নারীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। তারা ফেরত আসা নারীদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের