৭০টির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নৌকার ৩৯ চেয়ারম্যান

বাগেরহাট প্রতিনিধি
২৫ মার্চ ২০২১, ০৮:২৫আপডেট : ২৫ মার্চ ২০২১, ০৮:২৫

বাগেরহাটে প্রথম ধাপে ৭০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচনের আগেই একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৩৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার বিকাল ৫টায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বিভিন্ন ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের ভয়ভীতি, চাপ প্রয়োগ, এমনকি হামলার অভিযোগ উঠেছে সরকার দলীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে।

জেলা নির্বাচন অফিস জানায়, জেলার ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়নের মধ্যে আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৭০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৩৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মোল্লাহাট উপজেলার ছয়টির সগুলোতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তারা হলেন- উদয়পুরে এস কে হায়দার মামুন, চুনখোলায় মনোরঞ্জন পাল, কুলিয়ায় মো. মিজানুর রহমান, গাওলায় শেখ রেজাউল কবীর, কোদালীয়ায় শেখ রফিকুল ইসলাম, আটজুড়িতে মো. মনিরুজ্জামান মিয়া।

মোংলা উপজেলার ছয়টির মধ্যে ছয়টি ইউনিয়নেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সোনাইলতলায় নাসরিন আক্তার নাজিনা, বুড়িরডাঙ্গায় উদয় শংকর বিশ্বাস, চিলায় গাজী আকবর হোসেন, চাঁদপাইয়ে মোল্লা মো. তরিকুল ইসলাম, সুন্দরবন ইউনিয়নে মো. একরাম ইজারাদার, মিঠাখালীতে উৎপল কুমার মন্ডল।

শরণখোলা উপজেলার চারটির মধ্যে তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন-  সাউথখালীতে মো. মোজাম্মেল হেসেন, রায়েন্দায় আজমল হোসেন মুক্তা, খোন্তাকাটায় জাকির হোসেন খান মহিউদ্দিন।

রামাপালে ১০টির মধ্যে পাঁচটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- মল্লিকেরবেড়ে মো. সাবির আহমেদ তালুকদার, হুড়কায় তপন কুমার গোলদার, ভোজপাতিয়ায় তরফদার মাহফুজুল হক টুকু, রামপাল সদরে মো. নাসির উদ্দিন হাওলাদার, বাশতলীতে মো. মোস্তাফিজুর রহমান সোহেল।

চিতলমারীতে সাতটির মধ্যে চারটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- হিজলায় কাজী আবু শাহিন, শিবপুরে ওয়ালিউজ্জামান জুয়েল, চর বানিয়ারীতে অর্চণা রানী ঝর্ণা বড়াল, সন্তোষপুরে বিউটি আক্তার।

ফকিরহাটে সাতটি ইউনিয়নের মধ্যে চারটিতে নির্বাচিত হয়েছেন- ফকিরহাট সদর শিরিনা আক্তার কিসলু, বেতাগায় ইউনুচ আলী, পিলজংয়ে মোড়ল জাহিদুল ইসলাম, নলদা-মৌভোগে সরদার আমিনুর রশিদ। 

কচুয়ার সাতটির মধ্যে চারটিতে নির্বাচিত হয়েছেন- বাধালে নকীব ফয়সাল অহিদ, গোপালপুরে এস এম আবু বক্কর সিদ্দিক, গজালিয়ায় এস এম নাসির উদ্দিন, রাঢ়ীপাড়ায় নাজমা আক্তার।

বাগেরহাট সদরের সাতটির মধ্যে ছয়টিতে নির্বাচিত হয়েছেন- বেমরতায় মনোয়ার হোসেন টগর, কাড়াপাড়ায় শেখ মহিতুর রহমান পল্টন, বিষ্ণুপুরে এমডি মাসুদ রানা, বারুইপাড়ায় হায়দার আলী মোড়ল, খানপুরে ফকির ফহম উদ্দিন, ডেমায় মো. মনি মল্লিক।    

মোরেলগঞ্জে ১৬টির মধ্যে একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নিশানবাড়ীয়ায় সাইফুল ইসলাম।

কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মনজুরুল করিম অভিযোগ করেন, মনোনয়নপত্র প্রত্যাহার করতে রাজি না হওয়ায় বুধবার বিকালে তার বাড়িতে হামলা চালানো হয়। এসময় তার স্ত্রীকে গালিগালাজ করে ও মাকে লঞ্চিত করে দুর্বৃত্তরা।

অপরদিকে কচুয়া সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজরা জাহিদুর ইসলাম মুন্নু অভিযোগ করেন, বুধবার দুপুরে সরকার দলীয় সমর্থকরা তার বাড়িতে গিয়ে প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি দেয়।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম